নীরবতার বাতাসে



: একটা দীর্ঘশ্বাস! সব দুঃখের অবসান এখুনিই হবে হয়তো, আর-একটু জড়িয়ে ধরে রাখো আমায়! পথ যত দীর্ঘ হয়, আমাদের বিচ্ছিন্ন স্মৃতিকে আরও বেশি করে আঁকড়ে ধরার আকুলতা বহুগুণে তীব্র হয়, মস্তিষ্কের পীড়ন বেড়ে চলে, বুকের ক্ষতটা তাপদাহে পুড়তে থাকে। রক্তচক্ষুর আড়ালে রেখেছি যে অনুভূতির অপেক্ষা, তুমি আন্দাজ করতে পারছ তা? সত্যি করে বলো, আমার জন্য কখনো তোমার মায়া হয়েছিল?
: হয়েছিল, তোমার স্পর্শে।
: আমার স্পর্শেই যেন তোমার অপ্রকাশিত অনুভূতিরা প্রকট। ঠিক এই মুহূর্তে আমি একা নই, আমার সঙ্গে নিবিড়ভাবে বাস করছ তুমি, তাই তোমাকেই আমার স্থবির চিত্তে স্বাগতম! স্বপ্নদর্শী প্রজাপতির রঙিন প্রচ্ছদে তোমার প্রতিশ্রুতিবদ্ধ দৃষ্টি, এ তীক্ষ্ণ দর্শনের ব্যাপ্তি কেবল ব্যথিত সময়ের ভাঁজেই, এই উপলক্ষ্য কেবলই আমার অযাচিত সুখের ঘনিষ্ঠতার মুখাপেক্ষী।
Content Protection by DMCA.com