স্বপ্নের শঙ্খনাদ



: তোর নিঃশ্বাস যখন আমার চোখের পাতায় এসে পড়ে, তখন কেমন যেন স্বর্গ স্বর্গ অনুভূত হয়—যে-কথাটি তোর জানার সুযোগ হয়নি কখনও—থাক না, আজও নাই-বা বললাম; দুঃখপ্রকাশের সব পথ যে আজ বন্ধ, নিভৃতে ওকে পুষে রাখাই শ্রেয়।

যে-লগ্নে হয়েছিল তোর-আমার পরিচয়, সেও জানে, আমাদের এ দূরত্ব আজীবনের। তোর বুকের মধ্যে মাথা রেখে তোকে যখন ভালোবেসে ফেলি, তখনও বুঝতে পারিনি, তুই নেই আমার বাস্তবতায়!

: মিথ্যা কেন বলছ? Why are you lying!

: তোমাকে ভালোবাসার পর থেকে আমার কোনো কিছুই আর আগের মতন নেই। আমার ভীষণ ভয় করছে; কিছু সত্য ভয়ংকর, কিছু সত্যের মুখোমুখি নিজেকে দাঁড় করিয়ে দিলে আর বাঁচা যায় না। যে-সত্য আমায় বাঁচতে দেবে না, তা জেনে কী লাভ? তা সমাধানের চেষ্টা করে কী পাবো আমি?

যে-মিথ্যায় আমি তোমার কাছে সাধারণ দোলনচাঁপা, সেই অরক্ষিত আড়ম্বরে তুমি কোরো না কপটতা। তোমার পায়ে পড়ি, ব্যথিত এ-ক্ষণের মায়া কাটাতে যেয়ো না সত্যের সন্ধানে—যে-সত্যে তুমি আমার নও, তা মেনেছিলে কি কভু?

বুঝে নিয়ো, এ মিথ্যে নয় কোনো ছলনা। আমার চোখ জুড়ে যা দেখছ, তার সবটুকুই তোমার জন্য রাখা ভালোবাসা, ভালো থাকার অভিনয়ে যে আমি দিগ্‌বিজয়ী নই, তাই ভালোবাসার সত্যতায় আমি পরাজিত।
Content Protection by DMCA.com